
এসএম জামাল, নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব (KuMC DC)-এর উদ্যোগে প্রথমবারের মতো অন্তঃক্যাম্পাস ডিবেট ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কয়েকদিনব্যাপী এ আয়োজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় বুধবার (৮ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি ও কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. আকরামুজ্জামান। ফেস্টিভ্যালের অর্গানাইজিং কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ১৩তম ব্যাচের শিক্ষার্থী সালিম শাদমান শিমুল ও তাসনিম ফেরদৌসী পৌষী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম বলেন, চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন শিক্ষার্থীর যুক্তিবাদী, মানবিক ও নেতৃত্বগুণসম্পন্ন হওয়া প্রয়োজন। বিতর্কচর্চা শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তা, আত্মবিশ্বাস এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. আকরামুজ্জামান বলেন, ভবিষ্যতের দক্ষ, দায়িত্বশীল ও মানবিক চিকিৎসক গড়ে তুলতে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। ডিবেটিং ক্লাবের এ উদ্যোগ শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফেস্টিভ্যালে বারোয়ারী বিতর্ক, জুটি বিতর্ক এবং পার্লামেন্টারি বিতর্কসহ বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তথ্যনির্ভর বিশ্লেষণ, যুক্তিপূর্ণ উপস্থাপনা এবং সাবলীল বাগ্মিতার মাধ্যমে প্রতিযোগীরা দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন।
বারোয়ারী বিতর্কের বিষয় ছিল “জুলাইয়ের আকাশ মেঘলা…”। এ বিভাগে ১৩তম ব্যাচের জান্নাত-ই-অতসী প্রথম স্থান অর্জন করেন। যৌথভাবে দ্বিতীয় হন ১৩তম ব্যাচের শাহরিয়ার তানভীর রিফাত এবং ১৫তম ব্যাচের মারজান মেহবুবা স্বর্ণ। তৃতীয় স্থান লাভ করেন ১৩তম ব্যাচের নুজহাত ইরতিফা আহনাফ।
জুটি বিতর্কে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় দুটি দল। ‘অমিত-লাবণ্য’ দলে ছিলেন ১৩তম ব্যাচের সালিম শাদমান শিমুল ও জান্নাতুল ফেরদৌস। ‘অপু-দুর্গা’ দলে ছিলেন ১৩তম ব্যাচের তাসনিম ফেরদৌসী পৌষী এবং ১৪তম ব্যাচের আশফাক বিন আজাদ (আদি)। দ্বিতীয় স্থান অর্জন করে ‘আশালতা-বিনোদিনী’ দল, যেখানে ছিলেন ১৪তম ব্যাচের ওয়াজিদা জান্নাতী উর্বশী ও সাজেদা ইসলাম। তৃতীয় স্থান লাভ করে ‘পার্বতী-দেবদাস’ দল, যার সদস্য ছিলেন ১৩তম ব্যাচের নুজহাত ইরতিফা আহনাফ ও সৈকত আহমেদ।
পার্লামেন্টারি বিতর্কের বিষয় ছিল, “এই সংসদ মনে করে, স্বাস্থ্যশিক্ষার মানোন্নয়নে নতুন মেডিকেল প্রতিষ্ঠান প্রতিষ্ঠার চেয়ে বিদ্যমান মেডিকেল কলেজগুলোর সার্বিক কাঠামোগত উন্নয়ন অধিক কার্যকর।”
এ বিভাগে বিরোধী দল ‘The Gray Matter’ (১৫তম ব্যাচ) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় সরকারি দল ‘The Antibiotic’ (১২তম ব্যাচ)। প্রতিযোগিতায় অসাধারণ যুক্তি ও উপস্থাপনার জন্য সরকারি দলের আহনাফ জাবির সেরা বক্তা নির্বাচিত হন।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজে বিতর্কচর্চার ধারাকে আরও সমৃদ্ধ করতে এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যেই প্রথমবারের মতো এ ডিবেট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এনজে
- ১পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ২কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৪আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ৫দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৬এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ৭আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৮১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৯খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ১০বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৬চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৭সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১০২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা





পাঠকের মতামত