
প্রায় ২ মাস পূর্বে কুয়েতে খুন হওয়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের মামুনের লাশ গ্রামে দাফন করা হয়েছে। ১৩ এপ্রিল বাদ জোহর লাশ দাফন করা হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি কুয়েত প্রবাসী মামুন আলীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ৮ তলা থেকে নিচে ছুড়ে ফেলা হয়। এ ঘটনায় আলমডাঙ্গার ডম্বলপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার ৫ কুয়েত প্রবাসি যুবককে আটক করে রেখেছে পুলিশ। একাধিক প্রবাসিসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের মিঠু আলীর ছেলে মামুন আলী (২২) গত ৪ বছর আগে কুয়েতে যান।
তিনি কুয়েতের ফরনিয়া অঞ্চলে অন্যান্যের সাথে ৮তলা বিল্ডিং-এ (ব্যারাকে) অবস্থান করে গাড়ি চালাতেন। গত ১৪ ফেব্রুয়ারি সকালে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ৮ তলা বিল্ডিং-র ছাদ থেকে নীচে ছুড়ে ফেলে দেওয়া হয়।এ ঘটনায় ওই বিল্ডিং-এ অবস্থানরত সাড়ে ৩ শ বাংলাদেশি ও ইন্ডিয়ানকে কুয়েত পুলিশ আটক করে। পরে তাদের মধ্যে ৫ জন বাদে সকলের ফিঙ্গারিং সংগ্রহ করে ছেড়ে দিয়েছে। পুলিশের হাতে আটক আছেন ডম্বলপুর গ্রামের মোহাম্মদ নূরসহ মুন্সিগঞ্জ ও ঢাকার আরও ৪ জন যুবক।
এ নৃশংস হত্যাকান্ডের কারণ সম্পর্কে প্রবাসিরা কেউ স্পষ্ট করে কোন কারণ বলতে পারেন নি। বেশ কয়েকদিন আগে মামুনের খোঁজ না পাওয়ায় নুরের বাড়িতে খোঁজ নিতে যায় মামুনের মা। সেখানে গেলে নুর মামুনের মায়ের সাথে খারাপ ব্যবহার করে। পরে নুর মামুনের মোবাইলও কেড়ে নেয় বলে দাবি করেন মামুনের পরিবার।
এদিকে, এ হত্যাকান্ডের পর দাফতরিক সব ঝামেলা শেষে গত ১২ এপ্রিল মামুনের লাশ ঢাকায় পৌঁছে। পরদিন ১৩ এপ্রিল লাশ বিনোদপুরে নিজ বাড়িতে পৌঁছে। ওই দিনই বাদ জোহর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত