
কৃষিজাত পণ্য সহজে আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) রফতানি ক্রেডিট গ্যারান্টি প্রোগ্রামে (জিএসএম-১০২) অংশ নিতে প্রাইম ব্যাংককে অনুমোদন দিয়েছে ইউনাইটেড স্টেটস কমোডিটি ক্রেডিট কর্পোরেশন (সিসিসি)।
রোববার প্রাইম ব্যাংককের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জিএসএম-১০২ অনুমোদিত বিদেশি আর্থিক প্রতিষ্ঠান- এশিয়া অঞ্চল থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের দু’টি ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক একটি।
অনুমোদিত বিদেশি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক ইউএসডিএ দ্বারা পরিচালিত জিএসএম-২২ রফতানির গ্যারান্টি কভারেজের আওতায় মার্কিন খাদ্য এবং কৃষিজাত পণ্য যেমন, তুলা, সয়াবিন, শস্য, খাদ্যশস্য, কাঠ, বাদাম, ফল ইত্যাদি আমদানির জন্য ব্যাংকটি গ্রাহকদের সহায়তা করতে পারবে।
প্রাইম ব্যাংকের এই সামর্থ্য দেশের একটি বৃহৎ ট্রেড ফিনান্সিং ব্যাংক হিসেবে যুক্তরাষ্ট্রে দেশের বাণিজ্যকে সহজতর করতে সহায়তা করবে এবং মার্কিন কৃষি খাতের পণ্য- টেক্সটাইল, খাবার, ভোজ্য এবং সহযোগী শিল্পের সাথে সংযুক্ত সাপ্লাই চেইন যথাযথভাবে বজায় রাখতে প্রয়োজনীয় ভূমিকা রাখবে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতাসহ আন্তর্জাতিক ব্যবসা পরিচালনার দীর্ঘ ট্র্যাক রেকর্ডের স্বীকৃতি হিসেবে প্রাইম ব্যাংক এই মর্যাদা অর্জন করেছে। এর ফলে আমরা আন্তর্জাতিক পণ্য আমদানি ব্যবসায় নিযুক্ত আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করতে পারবো। আমাদের আন্তর্জাতিক বাণিজ্য পোর্টফোলিও আরও বৃদ্ধি করতে এটি সাহায্য করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের এই স্বীকৃতি আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মাইলফলক অর্জনে আরও এক ধাপ এগিয়ে দেবে।”
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত