প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫ ১:৫৬ পিএম

সোনাগাজী চর দরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজার বণিক পরিচালনা কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯.০০ থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ফলাফলে আবদুর রহিম মাসুদ (দেয়াল ঘড়ি প্রতীক) ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাঈন উদ্দিন (আনারস প্রতীক) পেয়েছেন ১১০ ভোট। আমির হোসেন রাসেল (মোরগ প্রতীক) ১৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম (গোলাপফুল প্রতীক)  পেয়েছেন ৭৯ ভোট। রুহুল আমিন (গরুর গাড়ি প্রতীক) ১৪২ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলম (ছাতা প্রতীক)  পেয়েছেন ১৩১ ভোট। আবদুল হালিম মানিক (হাতপাখা প্রতীক) ১০৬ ভোট পেয়ে সহ সভাপতি হিসেবে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সেলিম আহমেদ (মই প্রতীক) পেয়েছেন ৯৭ ভোট। ওমর ফারুক (রিক্সা প্রতীক) ১৩৭ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামশেদ আলম সোহাগ (টেবিল প্রতীক)  পেয়েছেন ৭৪ ভোট। আবুল কাশেম (উড়োজাহাজ প্রতীক) ১৬৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলম (কবুতর প্রতীক) ১১৬ ভোট পেয়েছেন।জিয়াউর রহমান (কলস প্রতীক)  ১৭৫ ভোট পেয়ে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলী আহম্মদ (আম প্রতীক)  ১০৭ ভোট পেয়েছেন। আবদুর রহিম ২০৫, মোঃ ইব্রাহিম খলিল ১৭৩, মানিক চন্দ্র মজুমদার ১৬০ ও মোঃ সেলিম ১৪৬ ভোট পেয়ে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

১১ টি পদে ২৫ জন প্রার্থী কেরামতিয়া বাজার বণিক পরিচালনা কমিটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩০২ জন। মোট ভোট সংগ্রহ হয় ২৯৬ টি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...