জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৯:৫৯ এএম

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ২০০ পিস অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা প্রকৌশলী নাজিমুল হক উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর জানান, কুকুর, বিড়াল ও হনুমানের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৬৬ জন ব্যক্তিকে এই অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে ২০০ পিস অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে। এর আগে গত জুলাই মাসে ৩০০ পিস ভ্যাকসিন দেওয়া হয়েছিল।”

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...