
কেশবপুরের মসজিদ ও মন্দিরের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে তিনি কেশবপুর উপজেলার ৩৫ টি মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য টিআর এর বরাদ্দ ৫২ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজ বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন অঞ্চলে পরিদর্শনকালে মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবস্থা দেখে নিজ উদ্যোগে সংস্কারের জন্য বরাদ্দ দিয়েছি। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য প্রত্যন্ত অঞ্চলে সরেজমিনে গিয়ে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, কেশবপুর উপজেলার প্রায় সকল মসজিদ ও মন্দিরে জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এসময় এমপি আজিজ উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির পলাশ, আলাউদ্দীন আলা, এস এম মুনজুর রহমান, আব্দুল কাদের, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান প্রমুখ।
এএন
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত