
সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে শান্তিপূর্ণ গণপদযাত্রা এবং জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়ের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরির কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা।
জানা যায়, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে দেশে বিদ্যমান সরকারী চাকুরিতে থাকা ‘কোটা বৈষম্য সংস্কারের আইন পাশ করে এই কোটা ইস্যুর একটি স্থায়ী সমাধানের উদ্দেশ্যে গণপদযাত্রা এবং জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে, সকাল ১১টার দিকে মুক্তমঞ্চের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মুক্তমঞ্চ থেকে গণ পদযাত্রা ও বিক্ষোভ মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা মুক্তমঞ্চ থেকে মিছিল নিয়ে কে. আর মার্কেট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সামনে দিয়ে পদযাত্রা করে আব্দুল জব্বার মোড়ে সমবেত হন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর তারা জেলা প্রশাসন প্রাঙ্গণে আসে এবং জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন।
রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা রেখে শিক্ষার্থীরা বলেন, সংসদে অধিবেশন ডেকে আমাদের দাবিগুলো আমলে নিয়ে কমিটি গঠন করে বৈষম্যমূলক কোটা সংস্কার করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করে দাবিদাওয়া মেনে নিয়ে আমাদের ক্লাসরুমে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ছাত্রসমাজ দীর্ঘদিন যাবৎ ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে ঝর, বৃষ্টি , খরতাপকে উপেক্ষা করে আন্দোলন করছে। আমাদের কারণে জন দুর্ভোগ হোক তা আমরা কখনোই চাই না, আমরা দ্রুত পড়ার টেবিলে ফিরে যেতে চাই। ছাত্র সমাজ আশা রাখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে উদ্যোগ গ্রহণ করে বাধিত করবেন।
প্রসঙ্গত, কোটা ইস্যুতে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া/অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) আইন পাশ করতে হবে এক দফা দাবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বেশ কদিন যাবৎ আন্দোলন চলমান রেখেছে বাকৃবি শিক্ষার্থীরা। এর আগে তারা ক্যাম্পাসের মধ্যে অবস্থিত রেললাইনে রেল অবরোধ এবং বিক্ষোভ সমাবেশ পালন করে।
এএন
- ১ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৩চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৪১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৫সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ৬কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ৭সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ৮৪ তরুণ-তরুণীর প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা পাচার
- ৯কুড়িগ্রামে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ
- ১০দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার





পাঠকের মতামত