প্রকাশিত: মে ২২, ২০২২ ৭:২০ পিএম

ভুমি অফিসে কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়া হবে না। সরকারি চাকরিজীবি কেউ যদি জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।

রোববার (২২ মে) বেলা ১১ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ এ কর্মকর্তা।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহর মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত ভূমি সচিব আবুল কালাম আজাদ, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আমিনুল ইসলামসহ প্রমূখ।

পরে বিভাগীয় কমিশনার কেউ ভুমি সেবা পেতে নাজেহাল হলে সরাসরি তাকে অবহিত করার জন্য বরিশালের সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভা শেষে ভূমি ব্যবস্থাপনায় সফলতার জন্য জেলার ৯ জন বিভিন্ন পর্যায়ের ভূমি কর্মকর্তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...