
ক্যান্সার আক্রান্ত জসিম বাঁচার আর্তনাদ যেন আকাশ ভেঙে পড়ার মত। ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে কোন রকম সংসার চালিয়ে জীবন নির্বাহ করছে। এরই মাঝে গত ৭-৮ মাস আগে অসুস্থতায় ভুগতেছে। স্থানীয় অনেক ডাক্তার দেখানোর পরও কোন প্রতিকার না মিলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানোর পর ধরা পড়ে জসিম উদ্দিনের মরণব্যাধি ক্যানসার। ক্যান্সার হয়েছে এই কথা শুনেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। জসিম উদ্দিন (৪০) ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের গনু স্বর্ণকার বাড়ির আবুল খায়েরের ছেলে।
জসিম উদ্দিন সাথে কথা বলে জানা যায়, ছোট থাকতে জসিমের বাবা মা মারা যায়। সে ছোট থেকে কষ্ট যেন পিছু ছাড়ছে না। কর্মজীবনে অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছে। বিয়ে করলো মাত্র ৩ বছর। ১ বছরের একটা ছেলে সন্তান তাদের। বেশ কিছুদিন জসিম অসুস্থ। স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ এনে কোন রকম চলছিল। অবস্থার অবনতি দেখে পরবর্তী ফেনী গিয়ে ডাক্তার দেখায়। এতেও কোন পরিবর্তন না দেখে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। স্থানীয় কিছু লোকের সহযোগিতায় কিছুদিন চিকিৎসা চললেও এখন অর্থের অভাবে আর চিকিৎসা চলে না। তাঁরা আর্তনাদ করে দেশবাসী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলে আমার এ মাসুম বাচ্চার দিকে তাকিয়ে হলেও আমাকে চিকিৎসা করে বাঁচার সুযোগ করে দিন। আমি যেন সুস্থ হয়ে আমার বাঁচ্চার মুখের আহার যোগাড় করতে পারি। আমার চিকিৎসার জন্য আমি দেশের বিত্তবান ও সমাজের সকল সহ্রদয়বান ব্যক্তিদের সহায়তা চাচ্ছি। আমি সকলের সহায়তায় বাঁচতে চাই।
জসিম উদ্দিনের স্ত্রী বলেন, আমার সর্বস্ব অর্থ সম্পদ গত ৬ মাসে তার পিছনে ব্যায় করেছি। আমার কোলে ১ বছরের মাসুম বাচ্চা। আমি কি করে এ বাচ্চার মুখে খাবার তুলে দিবো! কিভাবে তার চিকিৎসা বা ঔষধ চালাই! প্রতিটি মূহুর্ত যেন আমার ভারি হয়ে আসতেছে। আমার বাচ্চার দিকে তাকিয়ে হলেও আমার স্বামীকে আপনারা বাঁচান। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ ফজলে রব্বীর তত্ত্বাবধানে রয়েছেন।
রিকশা চালক মাহাবুব হোসেনের সাথে সহায়তার জন্য তার ব্যক্তিগত কোন ফোন না থাকায় তার ভাতিজা সাইফুল ইসলা মাসুদের সাথে যোগাযোগ করেতে পারেন এই নাম্বারে ০১৮৭০০৮৫৪০৪।
উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, ক্যান্সারে আক্রান্ত জসিম উদ্দিন নিজে অথবা তার পরিবারের সদস্য কাগজপত্র নিয়ে সমাজ সেবা অফিসে যোগাযোগ করলে আমরা তার জন্য অনলাইনে আবেদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং সকল কাগজপত্র দেখে তাকে ক্যান্সারের এককালীন অনুদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
বিএইচ
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত