
চোটের কারণে স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। অধিনায়কের অভাবটা মাঠে ঠিকই টের পেল বার্সেলোনা।
পয়েন্ট বিসর্জন দিয়ে বছর শেষ করলো কাতালান জায়ান্টরা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে পিছিয়ে পড়ে শেষ পযর্ন্ত এইবারের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু পেনাল্টি মিস করে বসেন মার্টিন ব্রাথওয়েট। সেই ভুলের মাশুল তাদের দিতে হয় দ্বিতীয়ার্ধে। ৫৭তম মিনিটে স্ট্রাইকার কিকে গার্সিয়ার গোলে এগিয়ে যায় এইবার।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি বার্সাকে। ১০ মিনিট পরেই সমতায় ফিরে তারা। দারুণ এক শটে এইবারের জালে বল জড়িয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা ওসমানে দেম্বেলে। এরপর ব্রাথওয়েট ফের গোলের সুযোগ মিস না করলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো কাতালান জায়ান্টরা। কিন্তু এইবারের জালে বল জড়াতে আবারও ব্যর্থ হন ড্যানিশ ফরোয়ার্ড।
গোড়ালির সমস্যার কারণে মাঠে না থাকলেও স্ট্যান্ডে বসে দলের খেলা দেখেছেন মেসি। গত মঙ্গলবার আর্জেন্টিনা থেকে ফিরেছেন তিনি।
এই ড্রয়ে লা লিগার চলতি মৌসুমে ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বার্সা। অন্যদিকে রেলিগেশন জোন থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে ১৫তম স্থানে এইবার।
কাতালান জায়ান্টদের এটি ছিল বছরের শেষ ম্যাচ। কোম্যানের দল নতুন বছরে প্রথম ম্যাচ খেলবে রোববার, হুয়েস্কোর বিপক্ষে।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত