
চলতি বছরের প্রথম মাস জানুয়ারির চেয়ে দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে। দেশের ভেতর, দেশের বাইরে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে।
ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেনসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৪৬৩ কোটি টাকা খরচ করেছিল। আর পরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছে ৩৭৭ কোটি টাকা। সেই হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের লেনদেন কমেছে ৮৬ কোটি টাকা।
প্রতিবেদন বলছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে।
দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৫৪ কোটি ৩ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৫০ কোটি ৪ লাখ টাকা, যুক্তরাজ্যে ৩০ কোটি ৪ লাখ টাকা, সিঙ্গাপুরে ৩২ কোটি ৪ লাখ টাকা, মালয়েশিয়ায় ২৩ কোটি টাকা, ভারতে ২৫ কোটি টাকা, নেদারল্যান্ডে ১৭ কোটি, সৌদিতে ২৮ কোটি, কানাডায় ১১ কোটি, অস্ট্রেলিয়ায় ১৬ কোটি, ইউএই ১৫ কোটি, আয়ারল্যান্ড ১৩ কোটি ও অন্যান্য দেশে ৫৭ কোটি টাকা খরচ হয়েছে।
অপরদিকে, বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছেন, সেই তথ্যও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছিল ৩৪৪ কোটি ৪ লাখ টাকা। আর পরের ফেব্রুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ২৬৬ কোটি ৬ লাখ টাকা। সেই হিসাবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে বিদেশিরা বাংলাদেশে কম খরচ করেছে ৭৮ কোটি টাকা।
এক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৮৬ কোটি ৯ লাখ টাকা। এরপর মোজাম্বিকের নাগরিকরা ৩৫ কোটি টাকা খরচ করেছে। যুক্তরাজ্যের নাগরিকরা ২৪ কোটি টাকা খরচ করেছেন। অস্ট্রেলিয়ার নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ৯ কোটি ৬ লাখ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে দেশের ভেতরও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে। জানুয়ারি মাসে দেশের ভেতর খরচ হয়েছিল ৩ হাজার ৭২০ কোটি টাকা। আর পরের ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ হয়েছে ৩ হাজার ৪২২ কোটি টাকা। সেই হিসাবে ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ কম হয়েছে ২৯৮ কোটি টাকা।
এএ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত