
আজকে আমাদের প্রাইমবাজার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দেয়া হয়েছিলো, পন্য পাঠানোর পরে ৪৫ কর্মদিবসের মধ্যে ক্রেতাকে পেমেন্টের সুযোগ দেয়ার সম্পর্কে। আমরা জানি বিষয়টা অনেকের কাছে রিস্কি আবার অনেকের কাছে হাস্যকর। অনেকেই বিষয়টা ভালোভাবে নিয়েছেন, অনেকেই ভিন্নভাবে।
আসুন পুরো প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করি:
বর্তমান এই করোনা পরিস্থিতিতে আমাদের চারপাশের অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার আছেন, যাদের চাকরি/ব্যবসার অবস্থা খুবই খারাপ যাচ্ছে এবং আর্থিকভাবেও খুব কষ্টে যাচ্ছে। যদিও মুখফুটে আশেপাশে কারো কাছে ধার বা সাহায্যও চাইতে পারছেন না এমন কি আমাদের এই পবিত্র ঈদের বেসিক কেনাকাটাটাও অনেক জন্য কষ্টকর হয়ে যাবে।
আমাদের এই রমজান অফারের সেই সকল মুসলিম পরিবারের জন্য কয়েকটা ‘গ্রোসারিজ সেট আইটেমের’ উপরে অফার দিবো, সেটা প্রতিটা পরিবার থেকে ১ টাই অর্ডার করতে পারবেন এবং সেটা ঈদের আগেই ডেলিভারি হবে ইনশাআল্লাহ। পেমেন্ট তারা পন্য বুঝে পাওয়ার পরে সর্বোচ্চ ৪৫ কর্মদিবসের মধ্যে ইচ্ছে মতো টাইমে পেমেন্ট করতে পারবে।
আপনাদের অনেকের ধারনা অনেকেই হয়তো পেমেন্ট করবে না, কিন্তু আমরা #PrimeBazar বিশ্বাস করি সবাই তাদের সুবিধামতো সময়ের মধ্যে অবশ্যই পেমেন্ট করবেন এবং এই অফারের এই প্রোজেক্টটা সেই বিশ্বাসের উজ্জ্বল প্রমাণ হয়ে থাকবে আমাদের বাংলাদেশের ইকমার্স সেক্টরে।
এটা মূলত ‘কর্জে হাসানা’ টাইপের একটা প্রজেক্ট হবে (যদিও একটু ভিন্নতা আছে)। তবে কেউ চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও পেমেন্ট করে দিতে পারবেন। (যা আমাদেরকে আরো উৎসাহী করবে)।
উল্লেখ্য, ঈদের বাজারকে সামনে রেখে এখন সর্বোচ্চ ২০০০ মুসলিম পরিবারকে উদ্দেশ্য করে এই প্রকল্প তৈরি করো হয়েছে। সিকিউরিটি হিসেবে শুধু আমাদের পেজের ইনবক্সে NID/ Passport এর ছবি তুলে দিলেই হবে এবং সাথে অর্ডার নম্বর। কোন আডভান্স পেমেন্ট লাগবে না। পণ্য বুঝে পাওয়ার ৪৫ কর্মদিবসের মধ্যে আমাদের প্রদেয় বিকাশ/নগদ নম্বরে নিজ দায়িত্বে পেমেন্ট করে দিয়ে আমাদের কনফার্ম করলেই হবে। শুধুমাত্র গ্রোসারিজ আইটেমের জন্য।
বিনা ইন্টারেস্টে অসাধারণ আইডিয়াটি এনেছে প্রাইম বাজার। বাংলাদেশের বাজারে ট্রায়াল হিসেবে রোজার ঈদকে সামনে রেখে স্বল্প আয়ের পরিবার-গুলোর কথা মাথায় রেখে ৪৫ দিনের বিনা ইন্টারেস্টে চালু করা হয়েছে বলে প্রাইম বাজারের প্রতিষ্ঠাতা ও সিইও নুরউদ্দিন আহমেদ হিমেল টেকভিশন২৪ কে জানান। তিনি আরো বলেন, আমরা করোণাকালিন পরিস্থিতিতে মুসলমানদের ঈদের বাজারের বিষয়টা মাথায় নিয়ে এই পাইলট প্রকল্পটি চালু করেছি। ঈদ উপলক্ষে ৫টা গ্রোসারি প্যাকেজ চালু করেছি। ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে আমাদের এবারের প্যাকেজ গুলো সাজানো হয়েছে। আমরা প্রকল্পটা নিয়ে অত্যান্ত আশাবাদি।
গ্রোসারি পাইলট প্রকল্পটিতে ভালো সাড়া পেলে ঈদের পর থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান।
প্রতিষ্ঠানটি সম্পর্কে আরো জানতে: www.primebazar.com
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে





পাঠকের মতামত