
খরা-বন্যার সঙ্গে করোনাভাইরাস মহামারির প্রভাবে সৃষ্ট পরিস্থিতির কারণে আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৩টি দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষ খাদ্য সংকটে।
মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানায় আঞ্চলিক সংস্থা সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি)। এই সংখ্যা গত বছরের চেয়ে ১০ শতাংশ বেড়েছে বলছে তারা।
এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ‘করোনাভাইরাস মহামারির বিধ্বংসী প্রভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ আর দারিদ্রতা ব্যাপক হারে বেড়েছে।
‘করোনার বিধিনিষেধ ব্যবসায়িক কার্যক্রম, চাকরি ও রেমিট্যান্সের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে উল্লেখ করে এসএডিসি বলেছে, ‘শহুরে দরিদ্রদের মধ্যে যারা অনানুষ্ঠানিক খাত কিংবা স্থানীয় বাজারের ওপর নির্ভরশীল, তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।’
২০২০ সালে এই অঞ্চলের ৮৪ লাখ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। তাদের মধ্যে ২৩ লাখ শিশুর জীবন বাঁচানো চিকিৎসা প্রয়োজন বলে জানানো হয় প্রতিবেদনে।
মার্চ থেকে স্কুল বন্ধ থাকায় স্কুলে দেওয়া খাদ্যে নির্ভরশীল বাচ্চারা অপুষ্টিতে ভুগছে বলে উল্লেখ করা হয়।
এসএডিসির সদস্য দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা করোনায় ভুগছে বেশি, সাড়ে চার লাখের বেশি সংক্রমণ ও মৃত্যু ছাড়িয়েছে ৭ হাজার।
- ১সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ২গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৩প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৬ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই
- ৭গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৮অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৯শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ১০ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ১০হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর





পাঠকের মতামত