
খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলতে চায় আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ।
বর্তমান স্বৈরাচারী সরকার বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়ে জেলে আটক করে রেখেছেন। ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা বড় বড় দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হলেও তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। অথচ সরকার খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না।
বুধবার সকাল ১১টায় জেলা শহরের বনোয়াপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত অসুস্থ, তার সুচিকিৎসার জন্য দলের নেতাকর্মীরা বার বার সরকারের কাছে আবেদন জানিয়ে আসছে। সরকার তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। এই আওয়ামী লীগ সরকার তাকে তিলে তিলে মেরে ফেলতে চায়। তিনি খালেদা জিয়ার মুক্তির চলমান আন্দোলনে জনগণকে অধিক হারে সম্পৃক্ত করে, কারাগার থেকে মুক্ত করার জন্য দলীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রুবেল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এম পি
- ১চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ২গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৩ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৪৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৫ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৬দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৭ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৮মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৯অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১০ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত