
মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে তারেক আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত বুধবার (২৫শে ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৬শে ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা (মামলা নং–০৯) দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের সার্বিক দিকনির্দেশনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) অরূপ সরকার ও সঙ্গীয় ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যদের যৌথ অভিযানে চট্টগ্রামের খুলশী থানাধীন মতিঝর্ণা কলোনি থেকে গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩রা মার্চ) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে গ্রেপ্তারকৃতদের রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে থানা পুলিশ দাবি করেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
এনজে
- ১ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
- ২পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ৩সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ৪কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ৫এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৬সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৭বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৮চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৯ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত