মূল্যস্ফীতি কমায় সন্তোষ প্রকাশ
খেলাপি ঋণের পাহাড়, রিজার্ভ থেকে ইডিএফ গঠন নিয়ে প্রশ্ন আইএমএফের

দেশে খেলাপি ঋণ দিনদিন লাগামহীন হয়ে পড়েছে। যদিও আগামী বছরের মধ্যে খেলাপি কমানোর প্রতিশ্রুতি জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে বিগত সরকারের সময় গোপন করে রাখা বিপুল পরিমান খেলাপির প্রকৃত চিত্র প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেছে ঢাকায় সফররত আইএমএফের মিশন। তবে রিজার্ভ থেকে রপ্তানি উন্নয় তহবিল (ইডিএফ) গঠনসহ বিভিন্ন পুন:অর্থায়ন এবং প্রাক-অর্থায়ন সুবিধা নিয়ে বরাবরের মত প্রশ্ন তুলেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় সফররত আইএমএফের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে এসব আপত্তি তুলে ধরেন। অনুষ্ঠানে আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিও প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক (গ্রেড-১) ড. এজাজুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
সূত্র জানায়, আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত হিসাবে সরকারি ব্যাংকের খেলাপি ১০ শতাংশের নিনে নামিয়ে আনতে হবে। যদিও গত বছরের আগস্টে সরকারের পালাবদলের পর গোপন করে রাখা খেলাপি প্রকাশ হতে থাকে। গত জুন শেষে লক্ষ্য করা গেছে মাত্র ১ বছরে প্রায় ৪ লাখ কোটি টাকা খেলাপি বেড়ে ৬ লাখ ৬৭ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আর সরকারি ব্যাংকগুলোর খেলাপি হার ৪০ শতাংশ ছাড়িয়েছে। আর বেসরকারি খাতেও খেলাপি ১০ শতাংশ ছাড়িয়েছে।
সূত্র আরো জানায়, আইএমএফ মুদ্রানীতির কাঠামো বিষয়ে বিস্তারি তথ্য নিয়েছে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা। তারা মূল্যস্ফীতি কমায় সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু সংকোচনমূলক নীতির কারণে যেন বিনিয়যোগ দীর্ঘ সময় বাধাগ্রসাত না হয় সেজন্য সুনির্দিষ্ট পন্থা জানতে চেয়েছে সংস্থাটি। একই সঙ্গ তারা পরবর্তী ১২ মাসের জন্য সামষ্টিক অর্থনীতির ওপর রূপরেখা বিষয়ে তথ্য নিয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, খেলাপি ঋণসহ রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের সাম্প্রতিক চিত্র, ব্যাংক খাতে তারল্যসংকট, ব্যাংকগুলোকে দেওয়া মূলধন, বৈদেশিক মুদ্রার সংকটের চিত্র এবং ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি এবং তা কমানোর পদক্ষেপ বিষয়ে জানতে চায় আইএএমএফের প্রতিনিদি দল। এছাড়া জলবায়, টেকসই বিনিয়ৈাগে এবং সবুজ অর্থনীতিতে কী ধরণের পদক্ষেপ রয়েছে তা জানতে চেয়েছে সফররত দাতা সংস্থাটির সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, আইএমএফ পঞ্চম রিভিউ মিশন রেগুলার ভিজিট করছে। মিশনটি তাদের ঋণের শর্তের অগ্রগতি জানতে তথ্য নিচ্ছে। বিশেষ করে মূল্যস্ফিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহিত পদক্ষেপ, সুদের হার, তারল্য সহায়তা, রিজার্ভের ব্যবহার, খেলাপি ঋণ কমাতে পদক্ষেপের বিষয়ে জোর দিয়েছে।
এএ
- ১চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ২রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৩শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ৪ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৫সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৬দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৭একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৮ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৭লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত