
এখন থেকে ক্রলিং পেগ পদ্ধতিতে মার্কিন ডলার কেনাবেচা হবে। এই নিয়মে মুদ্রাটির নতুন রেট ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে যা ছিল ১১০ টাকা। গত বছরের সেপ্টেম্বরে তা ঠিক করেছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) এবং ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা)।
সেই হিসাবে দীর্ঘদিন পর আন্তঃব্যাংকে ডলারের দরে বড় উত্থান ঘটলো। ১ দিনেই মুদ্রাবাজারটিতে যার মান বেড়েছে ৭ টাকা। বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে ৬ দশমিক ৩৬ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, নতুন দরের সঙ্গে ১ টাকা যোগ বা বিয়োগ করতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। সেক্ষেত্রে ডলারের মূল্য আরও বেড়ে হতে পারে ১১৮ টাকা।
এই খবরে খোলাবাজারে ডলারের দরে বড় লাফ দেখা গেছে। দিনের ব্যবধানে যেখানে প্রধান আন্তর্জাতিক মুদ্রার দাম বেড়েছে ৯ টাকা পর্যন্ত। এখন মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। আগের দিন তা ছিল ১১৬ টাকা। কার্ব মার্কেটে অন্য মুদ্রায়ও এর প্রভাব পড়েছে।
বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর ফকিরাপুল, পল্টন, দিলকুশা, মতিঝিল এলাকা ঘুরে এই চিত্র পাওয়া গেছে। একই সঙ্গে ব্যাংকে এলসি খোলার দামও বেড়েছে। এদিন ব্যাংকগুলোতে ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকায় তা খুলতে হয়েছে ব্যবসায়ীদের। আগের দিন যা ছিল ১১৫ টাকা।
দিলকুশার এক মানি এক্সচেঞ্জের নির্বাহী বলেন, বুধবার (৮ মে) বিকেলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আমরা এদিনও সিদ্ধান্ত নিতে পারিনি কত দামে বিক্রি করবো।
মাকে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাবেন সোহেল। তিনি বলেন, আমি ডলার কিনতে এসেছিলাম। বিভিন্ন হাউস ঘুরেছি। যে যার মতো করে দাম চাচ্ছে। ১২৫ টাকার নিচে নেই। তবু পাওয়া যাচ্ছে না।
ডলারের সঙ্গে অন্যান্য মুদ্রার দামও বেশি চাওয়া হচ্ছে। বেশিরভাগ মানি একচেঞ্জের কর্তারা বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় অন্য মুদ্রার দরও বেড়েছে। এদিন ভারতীয় মুদ্রা রুপি ১ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হয়েছে। আগের দিন যা ছিল ১ টাকা ৪০ পয়সা। ইউরো, পাউন্ড, সৌদি রিয়েলের মূল্যও বৃদ্ধি পেয়েছে।
- ১সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ২ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৩হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৪ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৫কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৬জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৭ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার
- ৮নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা
- ৯চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ১০দর পতনের শীর্ষে বেক্সিমকো
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু





পাঠকের মতামত