জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৬ ৫:৪৩ পিএম , আপডেট: মে ১২, ২০২৬ ৬:০৪ পিএম

রংপুরের গংগাচড়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ, শিশুশ্রম, ও স্কুল হতে ঝড়ে পড়া মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

“আমার উপজেলা শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত রাখা আমার দায়িত্ব” এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০ টায় গংগাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভাটি উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান শিরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড ভিশন বাংলাদেশ সিনিয়র অপারেশন ডিরেক্টর চন্দন জেড গোমেজ, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মো: আলেমূল বাসার,সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আরিফ মাহফুজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাইদ, গংগাচড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান শিরাজী বলেন, একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। গংগাচড়া উপজেলাকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।

অনুষ্ঠানে উপস্থিত সকলে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল থেকে ঝরে পড়া মুক্ত একটি আদর্শ উপজেলা করার অঙ্গীকার করে সম্মিলিত শপথ পাঠ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাজী, মৌলভি, পুরোহিত, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...