
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, গত এই তেরো বছরে শেখ হাসিনার আমলে সারাদেশে একজন লোক না খেয়ে মরছে এমন তথ্য যদি কোনো সাংবাদিক প্রমাণ করতে পারেন তবে আমি কৃষিমন্ত্রীত্ব ছেড়ে দেবো।
দেশে কিছু সুশীল সমাজের লোক, সাংবাদিক ও বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তো আছেই। সারাদিন কোরাছ গাইতেছে দেশ ভাইসা গেলো, দেশ ডুইবা গেলো, দেশের মানুষ না খেয়ে মইরা গেল। যেন দেশে দুর্ভিক্ষ লেগে গেছে। শকুনেও লাশ খেয়ে শেষ করতে পারতেছেনা।
বৃহষ্পতিবার (৭ এপ্রিল) সকালে মানিকগঞ্জের ঘিওরের বাগ বানিয়াজুরি এলাকায় ব্রি ধান২৯ জাতের বীজ উৎপাদনকারী ব্লকের কৃষকদের সাথে মতবিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, চব্বিশ হাজার কোটি টাকা আমাদের খরচ করতে হয় দেশে ভোজ্য তেল আমদানি করতে। যা বর্তমানে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দাম এখন বৃদ্ধি পেয়েছে। আগে যার মূল্য ছয়’শ ডলার প্রতি টন ছিল এখন সেটা বেড়ে আঠারো’শ থেকে দুই হাজার ডলারে পৌঁছে গেছে। তেলের উৎপাদন বাড়ানোর জন্য সরিষার জাত আনা হয়েছে। যাতে করে আমাদেরকে আর চব্বিশ হাজার কোটি টাকা তেল আমদানিতে খরচ করতে না হয়। অন্তত চব্বিশ হাজার কোটি টাকা না হলেও দশ থেকে বারো হাজার কোটি টাকা আমদানি খরচ কমাতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বেনজির আলম, কৃষি মন্ত্রণালয় সচিব মোঃ সায়েদুল ইসলাম, বিরি’র মহাপরিচালক ড. শাহজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ কৃষি মন্ত্রণালয় ও সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
- ১পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত
- ২পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৪লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ৫প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ৬সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ৭ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ১০আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৯প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত