
বিশ্বের শীর্ষ সরবরাহকারী রাশিয়াসহ কয়েকটি রপ্তানিকারক দেশে গমের উৎপাদন ব্যাহত হতে পারে। এই আশঙ্কায় সোমবার (২০ মে) খাদ্যশস্যটির আন্তর্জাতিক বাজার ঘুরে দাঁড়িয়েছে। এদিন শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৬ দশমিক ৫৯ ডলারে। এর আগে গত শুক্রবার খাদ্যশস্যটির দর ১ দশমিক ৮ শতাংশ বেড়েছিল।
বিশ্বের শীর্ষ গম উৎপাদক রাশিয়ায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। দেশটিতে চলতি মাসে প্রচুর বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। ইউরোপিয়ান দেশগুলোতেও বিরূপ আবহাওয়া বিদ্যমান। ফলে ভোগ্যপণ্যটির দাম ঊধ্র্বমুখী হয়েছে।
রাশিয়ান ইউনিয়ন অব গ্রেইন এক্সপোর্টার্সের এক শুমারিতে পূর্বাভাস দেয়া হয়েছে, ২০২৪-২৫ মৌসুমে রাশিয়া থেকে ৪৬ দশমিক ৯ মিলিয়ন মেট্রিক টন গম রপ্তানি হতে পারে।
বিপরীতে রুশ কৃষি মন্ত্রণালয়ের অনুমান, ২০২২-২৩ অর্থবছরে ৪৭ মিলিয়ন মেট্রিক টন রপ্তানি হয়েছে। সেই হিসাবে এবার বিশ্ববাজারে সরবরাহ কমবে। এর মানে খাদ্যশস্যটির দাম বাড়তি থাকতে পারে।
ফ্রান্সে গমের উৎপাদন স্থিতিশীল থাকতে পারে। জার্মানিতে খাদ্যশস্যটির চাষ কমেছে। সবমিলিয়ে বৈশ্বিক বাজারে সরবরাহ কম থাকবে। তবে বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদক যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে খাদ্যপণ্যটিতে লোকসান কম গুণতে হতে পারে।
- ১মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান
- ২চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৩রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৪মাগুরায় শিশু ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
- ৫ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার
- ৬গাজীপুরে ২ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
- ৭বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল-প্রযুক্তি-অস্ত্র বাড়ানো হবে
- ৮দর পতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
- ৯দর বৃদ্ধির শীর্ষে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
- ১বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ২জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৩চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৪মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৫সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৬মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৭কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৯পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু
- ১০কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার





পাঠকের মতামত