প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ ৫:১৬ পিএম

১৫ কেজি রুপাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম এ উপজেলার করমদী গ্রামের মাঠপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় জব্দ করা হয় পাচারকারীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ আহম্মেদ (২৫) ও একই গ্রামের শওকত আলীর ছেলে ধনী রহমান (৩৩)।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলযোগে রুপা পাচারের খবর পেয়ে করমদি গ্রামে অবস্থান নেয় পুলিশ। সকাল সাতটার দিকে তারা পুলিশের হাতে ধরা পড়ে। মোটরসাইকেলে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
ভারত থেকে রুপা পাচার করে এদেশে আনা হয়েছে বলে জানিয়ে ওসি বলেন, এই চক্রের সাথে আর কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...