
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানি এলাকার শীতলক্ষ্যা নদীর অংশে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা নদীতে নেমে একজনের এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অন্য শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ স্কুল শিক্ষার্থীরা হলো গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রামের শ্যামল মোড়লের মেয়ে সুবর্ণা আক্তার (১৬) এবং একই গ্রামের মিলন মিয়ার মেয়ে মার্জিয়া আক্তার মিম (১৬)।
তারা দুজনই গোসিঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, দুপুরের দিকে সুবর্ণা এবং মিমসহ তাদের কয়েকজন বান্ধবী বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে।
এক পর্যায়ে তারা দু’জন নদীর পানিতে তলিয়ে যায়। তাদের সহপাঠীরা দ্রুত বাড়িতে জানালে স্বজন ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে সুবর্ণা আক্তারের মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা সন্ধ্যায় নিখোঁজ অন্য শিক্ষার্থী মার্জিয়া আক্তার মিমের মরদেহ উদ্ধার করে।
সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থী সাঁতার জানত না। এশার নামাজের পর সুবর্ণা আক্তারের জানাজা অনুষ্ঠিত হবে। দুই শিক্ষার্থীর মৃত্যুতে খোজেখানী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে।
ইএটি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত