
ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে গাজীপুরের জয়দেবপুরের হাড়িনাল বাজারে নতুন একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।
গত ১৮ জুন আনুষ্ঠানিকভাবে আউটলেটটির উদ্বোধন করা হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংকের যে অঙ্গীকার, এই আউটলেট উদ্বোধন তারই প্রতিফলন। নতুন এই আউটলেটটি চালুর মাধ্যমে দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের মোট এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা এখন ১,১১৭টি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ, গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিংয়ের রিজিওনাল কো-অর্ডিনেটর মোবারক হোসেন, গাজীপুর রিজিওনের টিম লিড আশরাফুল আলম, এজেন্ট ব্যাংকিং কর্পোরেট কালেকশনের মহিতোষ সরকার মাহিম, কর্পোরেট ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার মকছেদ আলম এবং জয়দেবপুর এসএমই ইউনিটের ইন-চার্জ রেজাউল করিম।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক কর্মকর্তারা বলেন, হাড়িনাল বাজার আউটলেটটি স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এখানে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, ইউটিলিটি বিল পরিশোধ এবং রেমিট্যান্সের টাকা তোলার মতো সব জরুরি ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে। ফলে স্থানীয় গ্রাহকদের আর কষ্ট করে দূরের শহরের শাখায় যেতে হবে না।
এই নতুন আউটলেটটি চালুর মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা সাধারণ মানুষকে ফরমাল ব্যাংকিং চ্যানেলের আওতায় এনে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে ব্র্যাক ব্যাংক।
টিআর
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত