ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ২০, ২০২৬ ৮:০৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ আয়োজন করেছে এনআরবিসি ব্যাংক। ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ লেনদেন’ স্লোগানে অনুষ্ঠিত এ কনফারেন্সে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ ৩৫টি ব্যাংক অংশগ্রহণ করে।

শনিবার (২০ জুন) সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে আয়োজিত এ কনফারেন্সের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। এছাড়া এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের রাজশাহী জোনের প্রধান অসীম কুমার দাস, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক উদয় কুমার দত্তসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কনফারেন্সে সিরাজগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। ভবিষ্যতের নেতৃত্বের জন্য শিক্ষাজীবন থেকেই অর্থনীতি ও ব্যাংকিং সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সরকারের আর্থিক সাক্ষরতা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রাতিষ্ঠানিক অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা বলেন, ‘স্কুল পর্যায় থেকেই ব্যাংকিং সেবা সহজলভ্য করতে বাংলাদেশ ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে। প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। বর্তমানে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংক এ সেবা দিচ্ছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা প্রায় ৬২ লাখ ৭৩ হাজারে পৌঁছেছে। এসব হিসাবে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৯১০ কোটি টাকা।’

জুমের মাধ্যমে যুক্ত হয়ে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘প্রযুক্তির কল্যাণে ব্যাংকিং সেবা এখন হাতের মুঠোয়। শিক্ষার্থীরা ঘরে বসেই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছে। শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে এবং যুগোপযোগী সেবা নিশ্চিত করতে এনআরবিসি ব্যাংক কাজ করে যাচ্ছে।’

সভাপতির বক্তব্যে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এনআরবিসি ব্যাংক শিক্ষার্থীদের বিনাখরচে ব্যাংকিং সেবা প্রদান করছে। এছাড়া দেশে ও বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তার জন্য বিশেষ সেবাও চালু রয়েছে। ব্যাংকের সারাদেশে বিস্তৃত প্রায় ৫০৯টি শাখা ও উপশাখার মাধ্যমে শিক্ষার্থীদের সব ধরনের ব্যাংকিং ও শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।’

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বদিউর রহমান, ইসি চেয়ারম্যান সেলিম রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বদিউর রহমান। ...

অগ্রণী ব্যাংকে বিচারাধীন মামলাসমূহ মনিটরিং বিষয়ক দিকনির্দেশনা সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র বিচারাধীন মামলাসমূহের নিয়মিত মনিটরিং এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ল’ ডিভিশনের উদ্যোগে ...

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের আয়োজনে এর আওতাধীন শাখাসমূহ এবং টাঙ্গাইল কর্পোরেট শাখা প্রধানদের ...

গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সবুজ অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ওয়ানট্রুভ্যালু (ওটিভি)-এর সঙ্গে চুক্তি করেছে ...

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ...

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

বিশ্বখ্যাত ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’ থেকে টানা সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি অর্জন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ...