
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো গ্রুপ স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা চালু করতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ূন কবির। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার, চট্টগ্রাম অফিসের ইনচার্জ মো. তাওহিদুল ইসলাম, ইউর ক্যাম্পাস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিলজার রহমান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় চুয়েটের শিক্ষার্থীরা ইনডোর (আইপিডি) ও আউটডোর (ওপিডি) চিকিৎসার জন্য নির্ধারিত পরিমাণ স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। এছাড়া কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর মনোনীত অভিভাবক বা বৈধ উত্তরাধিকারী নির্ধারিত পরিমাণ মৃত্যু দাবির অর্থ গ্রহণ করতে পারবেন।
এ উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমার ই-কার্ড প্রদান করা হবে। এর মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর। পাশাপাশি বীমা দাবিসংক্রান্ত সব কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে, যা সেবাপ্রদানকে আরও স্বচ্ছ, কার্যকর ও সময়োপযোগী করে তুলবে।
বিএইচ
- ১বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ২জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৪কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৫সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ৬আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭ঢাকা ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা
- ৯সিরাজগঞ্জে তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ১০ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৯‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ১০তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত