
তথ্য-প্রযুক্তির এই যুগে পেশিশক্তি দেখানোর দিন শেষ হয়েছে। যার কাছে যত বেশি তথ্য, সে তত বেশি শক্তিশালী। এ কারণেই গুগল-ফেসবুক-টুইটারের মতো জায়ান্ট তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের কাছ থেকে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করে থাকে।
তবে, খানিকটা স্বস্তির ব্যাপার হলো, আপনার সম্পর্কে কী তথ্য প্রতিষ্ঠানগুলোর কাছে আছে, চাইলে তা জানতে পারবেন আপনি। ফেসবুক, গুগল, অ্যাপল, টুইটারের মতো প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটেই সে সুবিধা পাওয়ার উপায় দেওয়া আছে। সেসব সেবা এক জায়গায় পাওয়া যায় ‘জাস্ট গেট মাই ডেটা’ (JustGetMyData) নামের ওয়েবসাইটে।
আপনি চাইলে ফেসবুক আপনার সম্পর্কে যা যা তথ্য সংরক্ষণ করে রেখেছে, তা জানতে পারবেন। ইচ্ছা হলে সে তথ্যগুলো নামিয়েও রাখতে পারবেন। কিন্তু ফেসবুক ওয়েবসাইটের ঠিক কোথায় গেলে তা জানতে পারবেন, তা মনে রাখা কঠিন হতে পারে। আর শুধু ফেসবুক নয়, ডিজিটাল এই যুগে এমন বহু সেবা রয়েছে। সব কটি সম্পর্কে খোঁজখবর রাখা দুরূহ তো বটেই, জাস্ট গেট মাই ডেটা ওয়েবসাইট সে কাজটিই সহজ করেছে। এক পাতায় সব কটি লিংক জুড়ে দিয়েছে।
শুধু তা-ই নয়, ওয়েবসাইটটি থেকে ব্যবহারকারীর তথ্য পাওয়া সহজ না কঠিন, তা-ও দেখিয়ে থাকে সবুজ, হলুদ কিংবা লাল রঙের মাধ্যমে। ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, অ্যাপলসহ বেশ কিছু ওয়েবসাইটে সবুজ রঙে চিহ্নিত করা আছে, অর্থাৎ সেগুলো থেকে নিজের তথ্য পাওয়া সহজ। ইনস্টাগ্রাম থেকে কিছুটা এবং মাইক্রোসফট থেকে তথ্য পাওয়া বেশ কঠিন বলা হয়েছে সেখানে।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত