
রাজশাহীর গোদাগাড়ি সীমান্তে নিখোঁজের চার দিন পর ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর হনুমন্তনগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহতদের একজন গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার শুকুদ্দির ছেলে কাওসার আলী (১৮) ও অপরজন আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (১৯)।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ১৯ ডিসেম্বর চোরাপথে তারা ভারতের চেন্নাইয়ে কৃষিকাজ করতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাড়া দিলে বাকিরা পালিয়ে আসেন। এরপর থেকে তাদের দুজনকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে তাড়া খেয়ে নদীতে পড়ে অথবা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন তারা। এসময় তাদের মৃত্যু হতে পারে। মৃতদের শরীরে আঘাতের চিহ্ন বা জখম আছে কি না সেটা এখনও জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত বলা যাবে।
এনজে
- ১মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৩আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৪মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান
- ৫চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৬রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৭মাগুরায় শিশু ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
- ৮ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার
- ৯গাজীপুরে ২ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
- ১০বিজিবিকে আরও শক্তিশালী করতে জনবল-প্রযুক্তি-অস্ত্র বাড়ানো হবে
- ১জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৪সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৫কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৬কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৭মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৯পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু
- ১০প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন





পাঠকের মতামত