শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
১৪৪ ধারা জারির মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে ...

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নেতা ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন। গেপ্তার পিকলু গৌরনদী থানার অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একাধিক মামলার প্রধান আসামি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ মিয়া জানান, গ্রেপ্তার পিকলুকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।
এনজে

পাঠকের মতামত