
পরিবেশগত ছাড়পত্র না থাকা, নবায়ন না করা ও শর্ত ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট এন্ড গলফসহ সিলেট বিভাগের ১৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অভিযানে এই জরিমানা করা হয়। সিলেট বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে সবচেয়ে বেশি জরিমানা করা হয় শ্রীমঙ্গলের রাধানগর এলাকার পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট এন্ড গলফকে। পরিবেশগত ছাড়পত্র ভঙ্গের দায়ে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে হবিগঞ্জের ম্যাটাডোর প্লাস্টিক ও রাবার ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা এবং স্টার পোরসেলিন লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যান্য জরিমানার মধ্যে রয়েছে:
সিলেট উপশহরের গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে ২০ হাজার টাকা,হবিগঞ্জ সদরের আধুনিক ডায়াগনেস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা
বিভিন্ন ডায়াগনেস্টিক সেন্টার ও ক্লিনিককে ৫ থেকে ১০ হাজার টাকা, সুনামগঞ্জের ছাতকের একটি স’ মিলকে ৫ হাজার টাকা, লাইফ লাইন ব্লাড ব্যাংককে ৫ হাজার টাকা, পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান চলবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা এই অভিযানকে ইতিবাচক বলে মনে করছেন। তবে অনেকে মনে করেন, শুধু জরিমানা নয়, দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কার্যকর দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া উচিত।
এনজে
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত