
কর্ণফুলী নদীতে পণ্য ওঠানো-নামানোর জন্য লাইটার জেটি চালু করেছে ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপ। বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে এ জেটি দিয়ে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম উদ্বোধন করা হয়।
জেটি দরপত্রের মাধ্যমে ১০ বছরের জন্য ইজারা নিয়েছে বিএসএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রুবি ফুড প্রোডাক্টস। এর মাধ্যমে সদরঘাটে পাঁচটি নতুন লাইটার জেটির সব কটি চালু হলো। এই পাঁচটি লাইটার জেটি পাঁচটি শিল্প গ্রুপ বন্দরের কাছ থেকে ইজারা নিয়েছে।
উদ্বোধনের পর নতুন জেটিতে ভেড়ানো হয় লাইটার জাহাজ ‘এমভি প্রিন্স অব সীমান্ত’। এই লাইটার জাহাজে করে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে গম আনা হয়। এই জেটিতে পণ্য খালাসের কাজে নিয়োজিত রয়েছে পঞ্চরাগ উদয়ন সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএম গ্রুপের উপদেষ্টা মেজর (অব.) এমদাদুল ইসলাম, পঞ্চরাগ উদয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ ও পরিচালক রফিকুল আনোয়ার, বিএসএম গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা আহমদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সাইফুল আলম ও সহকারী ট্রাফিক ম্যানেজার মো. কামরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
নতুন এ জেটি চালুর ফলে এখন বহির্নোঙরের বড় জাহাজ থেকে ভোগ্যপণ্য ছোট জাহাজে স্থানান্তর করে এই জেটিতে এনে খালাস করার সুযোগ হয়েছে। আগে সদরঘাটের পাশে মাঝিরঘাট এলাকায় বিভিন্ন বেসরকারি ঘাটে পণ্য খালাসের জন্য অপেক্ষায় থাকতে হতো ব্যবসায়ীদের।
ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় ২০১৩ সালে কর্ণফুলী নদীর সদরঘাটে মোট চারটি লাইটার জেটি নির্মাণ করেছিল বন্দর। সে সময় প্রকল্পের ঠিকাদার কাজ শেষ করতে না পারায় বন্দর চুক্তি বাতিল করে। পরে ২০১৮ সালে আবার খননকাজ শুরু হয়। বন্দরও চারটি জেটি দরপত্রের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে ইজারা দেয়। পরে জেটির সামনে জাহাজ ভেড়ানোর উপযোগী খননকাজ করে বন্দর।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত