
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা পাঁচ জনে দাঁড়াল। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
মৃত কিশোরের নাম ওয়াহিদুর রহমান (১৬), সে বান্দরবানের বাসিন্দা। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ওয়াহিদকে। সেদিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, চারজন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, ১২ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে এবং পাঁচজন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ৭৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩১ জন নগরে এবং ৩৩৩ জন উপজেলায়। চলতি সেপ্টেম্বর এ পর্যন্ত ১৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
এম পি
- ১সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ২ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৩দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ৪মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৫চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ৭সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ৮বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৯জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার





পাঠকের মতামত