প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ ৩:৫৪ পিএম , আপডেট: এপ্রিল ৬, ২০২১ ৩:৫৬ পিএম

চট্টগ্রাম নগরের লালদীঘি পাড়ে নবনির্মিত পাবলিক লাইব্রেরিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে একটি ৫০ বেডের আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে হাসপাতালের উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, চসিকের এই আইসোলেশন সেন্টারে বিনামূল্যে ২৪ ঘণ্টা সেবা পাওয়া যাবে। করোনা সংক্রমণের শুরুতে ভয়ে মানুষ একে-অপরকে ফেলে চলে যেতেন। ডাক্তাররা চিকিৎসা দিতে ভয় পেতেন। কিন্তু এখন ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন। আবার মানুষের মধ্যেও করোনাভীতি কেটে গেছে।

জানা গেছে, চসিকের এই আইসোলেশন সেন্টারের জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ প্রয়োজনীয় লোকবল ইতোমধ্যেই নিয়োগ করা হয়েছে। এছাড়া শয্যা, ওষুধপত্রসহ চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার ও সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস সংযোজন করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর পরিচালনায় এবং ডা. সুমন তালুকদারের তত্ত্বাবধানে পরিচালিত এই আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ আক্রান্তরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

শেয়ার

পাঠকের মতামত

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালদ্বীপের প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে‌ছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শ‌নিবার (২৫ জুলাই) ...

হাইকোর্টে বিএফআইইউর প্রতিবেদন ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকা শেয়ার কেলেঙ্কারিতে সরাসরি জড়িত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ...

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরবর্তী পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ ...