জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:০২ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী সৈয়দাবাদ এলাকায় গ্যাস সিলিন্ডারের একটি গুদামে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গুদামের মালিক মাহবুব আলম মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজন মারা যান।

মৃতরা হলেন- বৈলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাহবুব আলম, মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০)। তাদের মধ্যে ইদ্রিস চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা। ইউসুফের বাড়ি কক্সবাজার জেলায়, তবে তিনি চন্দনাইশের বৈলতলীতে বসবাস করতেন।

গত বুধবার ভোরে গ্যাস সিলিন্ডারের গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই গুদামের মালিক মাহাবুবুল আলমসহ ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা (রিফিল) হতো বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মরদেহ আনার আইনি প্রক্রিয়া চলমান। শ্রমিকদের লাশ দাফন সম্পন্ন হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ...

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...