
বেটা ক্লথ হিসেবে পরিচিত অগ্নি প্রতিরোধক উপাদান দিয়ে তৈরি ছিল নভোচারীদের এ জ্যাকেট চন্দ্রবিজয়ের সময় বাজ অলড্রিনের গায়ে যে জ্যাকেট গায়ে ছিল তা নিলামে বিক্রি হয়েছে নিউ ইয়র্কে এ নিলামের আয়োজন করে নিলামকারী প্রতিষ্ঠান সদবি। সর্বোচ্চ ২৮ লাখ ডলার দর হেকে এ জ্যাকেট কিনে নেন এক অজ্ঞাতনামা ব্যক্তি। বিবিসির এক প্রতিবেদনে আজ এ তথ্য জানা গেছে।
নভোযান অ্যাপোলো ১১ তে করে যখন চন্দ্রাভিযানে গিয়েছিলেন তখন অলড্রিনের গায়ে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা ও নাসার লগো সম্বলিত এ স্পেস জ্যাকেট।
ঐতিহাসিক এ জ্যাকেটসহ ৬৯ টি ব্যাক্তিগত জিনিস নিলামে তুলেছেন ৯২ বছর বয়সী এ মার্কিন নভোচারী সদবির ডাকা নিলামে এ জ্যাকেটটি রেকর্ড সর্বোচ্চ দর পাওয়া মহাকাশবিষয়ক বস্তুর তালিকায় জায়গা করে নিয়েছে ১৯৬৯ সালে চন্দ্রবিজয়ী দলের একমাত্র জীবিত সদস্য অলড্রিন। তিন সদস্যের অন্য দুজন ছিলেন নীল আর্মস্ট্রং ও মাইকেল কলিন্স।
মহাকাশে ছয়দিনের সফরে অলড্রিনের গায়ে ছিল জ্যাকেটটি। চাঁদে ২১ ঘন্টা অবস্থানের পর পৃথিবীর পথে যাত্রা করেছিলেন নীল আর্মস্ট্রং নেতৃত্বাধীন দলটি। ১৯৬৯ সালের ওই চন্দ্রবিজয়ের খবর বিশ্বব্যাপী টেলিভিশনে দেখেছিল ৬৫ কোটি দর্শক।
বেটা ক্লথ হিসেবে পরিচিত অগ্নি প্রতিরোধক উপাদান দিয়ে তৈরি ছিল ওই নভোচারীদের জ্যাকেট।সদবির নিলাম আনুষ্ঠানিকতা শুরুর পর প্রায় ১০ মিনিট চলে দরদাম নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা সর্বোচ্চ দাম হাকিয়ে বিরল জ্যাকেটটি বাগিয়ে নেন।
অন্যান্য যেসব ব্যক্তিগত আইটেম নিলামে তোলা হয় তার মধ্যে রয়েছে- একটি ভাঙ্গা সার্কিট ব্রেকার সুইচ, একটি কালো ফেল্ট-টিপের কলম। অলড্রিনের সব পণ্য মিলে নিলামে দাম উঠে ৮২ লাখ ডলার।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত