
চরফ্যাসন উপজেলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে কারাদন্ড পাওয়া আসামীদেরকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতে জেলা অতিরিক্ত দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নিহত জাহানারা বেগমের স্বামী মো. মাহবুব আলম ও তার দেবর মো. ইব্রাহিম। এ ছাড়া, এ মামলার অপর আসামি মো. মন্নান মাঝির অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।
মামলার রায়ের সময় রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ ও আসামী পক্ষে এডভোকেট ছিদ্দিক মাতাব্বর ও এডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান উপস্থিত ছিলেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এই রায় প্রদান করেন।
মামলা নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল ১ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জাহানারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্বামী মাহবুব আলম ও দেবর ইব্রাহিম। এ সময় ঘটনাটি দেখে ফেলায় তাদের আট বছরের শিশু সন্তান আবিরকেও হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. সৈয়দ আলী চৌকিদার বাদী হয়ে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন মামলার বাদী মো. সৈয়দ আলী চৌকিদার।
বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরন বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। ন্যায়ের ভিত্তিতেই আসামিদের সাজা দিয়েছেন আদালত। এ রায়ে নিহতের পরিবারের ন্যায়বিচার পেয়েছেন।
বিএইচ
- ১নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৪সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৬লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৭ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৮ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক
- ৯‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে





পাঠকের মতামত