
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
ভোলার মনপুরার ফকিরহাট বাজারের ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পরিচালক এবং সার ও কীটনাশক ব্যবসায়ী আলাউদ্দিন হত্যাকান্ডে জড়িত মো: আবু কালাম (৩৯) নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চরফ্যাশন (চৌকি) অতিরিক্ত দায়রা জজ আদালত।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় অতিরিক্ত দায়রা জজ মো: শওকত হোসাইনের আদালত এই রায় দেন। আদালতের রায়ে একই সাথে বলা হয় আসামীকে ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হলো, অর্থদন্ড প্রদানে ব্যর্থ হলে জরিমানা অনাদায়ে আসামীকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। রায়ে এই মামলায় অপর ৩ আসামী মো: জয়নাল, এস ও কালাম ও মো: রনির বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় তাদেরকে এই মামলার দায় থেকে খালাস প্রদান করা হয়।
মামলার রায়ের সময় রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি এডভোকেট হযরত আলী হিরণ উপস্থিত ছিলেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়,
ব্যবসায়িক শত্রুতাকে কেন্দ্র করে ২০১৯ সালের ৬ অক্টোবর রাত অনুমান ১০ টার দিকে আসামী আবুল কালাম, মাকসুদ, জয়নাল, এস ও কালাম, শাহীন ও শামীম চর ফৈজউদ্দিনে ভিকটিমের ঘরের চারপাশে অন্ধকারে উৎ পেতে থাকে। আসামীদের মধ্যে রনি (২০) ফকিরহাট বাজারে ভিকটিম আলাউদ্দীনের কার্যক্রম লক্ষ করছিলো এবং সে কখন বাড়ীর দিকে রওনা দেয় সেই সংবাদ সবাইকে অবগত করেছিলো। ব্যবসায়ের কাজ শেষ করে রাত অনুমান ১১ টা ৪০ এর সময় ভিকটিম আলাউদ্দীন তার নিজ বাড়ীর সামনে এসে পৌছালে আসামী আবু কালাম ভিকটিম আলাউদ্দীনের গলায় এবং আসামী মাকসুদ ভিকটিম আলাউদ্দীনের বুকে ছুরি দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
পরের দিন ভিকটিম আলাউদ্দীনের ভাই জাফর বাদী হয়ে ৩ জনকে আসামী করে মনপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা মোট ৭ জন আসামীর বিরুদ্ধে ২ টি চার্জশীট দাখিল করেন, আজ এই মামলায় রায় হয়েছে প্রাপ্তবয়স্ক ৪ জনের বিরুদ্ধে। আসামীদের মধ্যে মাকসুদের বয়স ১৭ বছর, শাহীনের বয়স ১৬ বছর এবং শামীমের বয়েস ১৬ বছর হওয়াতে তাদের জন্য পৃথক চার্জশীট দেয়া হয়। তাদের বিচার বর্তমানে ভোলার শিশু আদালতে চলমান।
এনজে
- ১বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ২একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৩ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৪বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৫ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৬বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৭মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৮সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৯জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ১০ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৯‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত