
ক্রীড়াঙ্গনের সবাইকে কাঁদিয়ে চলেই গেলেন আশির দশকের মাঠ মাতানো কিংবদন্তি ফুটবলার বাদল রায়। রোববার ২২ নভেম্বর বিকেল ৫.৩৫ মিনিটে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ বাদল রায়। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল মোহামেডানের বাদল রায় হিসেবে খ্যতি অর্জন করা দেশের ফুটবলের অন্যতম এ তারকা।
সাবেক এ তারকা ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৫ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক এই ফুটবলার। ১১ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতাল থেকে নেয়া স্কয়ার হাসপাতালের আইসিইউতে। পরে পরীক্ষা-নীরিক্ষায় সেখানে তার লিভারে ক্যান্সার ধরা পড়ে।
ডাক্তাররা তাকে বাসায় নিয়ে যেতে বললে পরিবারের সদস্যরা স্কয়ার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বাবিদ্যালয়ে নিয়ে আসেন। সেখান থেকে ডায়ালাইসিস করাতে নেয়া হয়েছিল ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যালে। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।
১৯৭৭ সালে মোহামেডানের জার্সিতে ঢাকার ফুটবলে অভিষেক হয়েছিল বাদল রায়ের। বাংলাদেশের অন্যতম ফুটবলার বাদল রায় যিনি ক্যারিয়ারের পুরো সময়ই কাটিয়েছেন মোহামেডানে। পরবর্তীতে ওই ক্লাবের কর্মকর্তাও হয়েছিলেন বাদল রায়।
বাদল রায় গত ১৩ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা করে করোনামুক্ত হন। বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আসগর আলী হাসপাতালে নেয়া হয় এবং ডাক্তাররা তাকে দ্রুত আইসিইউতে নেন।
২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বাদল রায়ের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছিল। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদল রায়কে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে দেশে ফেরেন।
বাদল রায় বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে মোহামেডানের জার্সিতে খেলেছেন ১২ বছর। লাল-সবুজ জার্সি গায়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন পাঁচ বছর। ক্রীড়াঙ্গনে তিনি মোহামেডানের বাদল রায় হিসেবেই বেশি পরিচিত।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক, সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব, সহসভাপতি এবং জাতীয় ক্রীড়া পরিষদের ট্রেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাদল রায়।
- ১ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
- ২সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ৩মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- ৪শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে
- ৫দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল
- ৬নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর
- ৭জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ
- ৮পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৯বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
- ১০হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৭অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ১০বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী





পাঠকের মতামত