জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬ ৬:২১ পিএম , আপডেট: মার্চ ৩১, ২০২৬ ৬:২২ পিএম

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে গাছ কাটতে উঠে অসতর্ক অবস্থায় পড়ে গিয়ে রফিক পাটোয়ারী (৫৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে ইউনিয়নের ছোট সুন্দর ও ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকার ব্যাপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়ে তথ্য নিশ্চিত করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী।

এ সময় স্থানীয় মুদি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, রফিক পাটোয়ারী কৃষি কাজ করতেন। মাঝে মাঝে গাছ কাটার কাজ করেন।

এদিন তিনি শ্রমিক হিসাবে গাছ কাটতে যান ব্যাপারী বাড়ির সেলিম ব্যাপারী বাড়িতে। গাছ কাটার সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। এর পরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত রফিক উত্তর-পশ্চিম সুন্দর গ্রামের পাটওয়ারী (হাইড্ডার বাড়ি) বাড়ির মৃত ফরিদ উদ্দিন পাটোয়ারীর ছেলে।

তিনি ৪ সন্তানের জনক। পেশায় দিনমজুর কৃষি ও মাঝে মাঝে গাছ কাটার কাজ করতেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি আমি অবগত।

তিনি আরও বলেন,  পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। মৃত ব্যক্তির স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...