
চাঁদপুরে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে শহরের বাইতুল আমীন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়।
এ সময় জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক মোশারফ হোসেন ও অভিজিৎ রায়ের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল সাহা, মোঃ বিল্পব সরকার, অ্যাডঃ শাহ আলম ফরাজি।
বক্তারা বলেন, আমাদের এই কর্মসূচি অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে, অসাধু ব্যবসায়ীরা ১৮ কোটি ভোক্তার সাথে প্রতারণা করতে পারে না।
দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী যুদ্ধের দোহাই দিয়ে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার পাঁয়তারা করছে।
অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ট্যাবের পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে।
এ সময় মানববন্ধন থেকে জেলা ক্যাব দশ দফা দাবি উপস্থাপন করেন, দাবিতে বলেন, ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি কঠোরভাবে দমন করতে হবে এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নন-ফুড গ্রেড ড্রামে সয়াবিন তেল বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সয়াবিন তেলের সঙ্গে পাম অয়েল মিশিয়ে প্রতারণামূলক বিক্রি বন্ধ করতে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে দোকান মালিকদের সরকারি বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
দোকান, শপিংমল, হোটেল, রেস্তোরাঁ, ওষুধের দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দিনের বেলায় অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে।
প্রয়োজনাতিরিক্ত বিভিন্ন সরকারি দপ্তরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার বন্ধসহ এসি ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে।
রাতের বেলায় বাসাবাড়ি, সরকারি ও বেসরকারি দপ্তরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে।
পেট্রোল, অকটেন ও ডিজেল মজুত রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশের পোনা (জাটকা) ধরা বন্ধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
হাম প্রতিরোধে সিভিল সার্জন অফিসসহ সরকারি ও বেসরকারি হাসপাতালসমূহকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইএটি
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত