
শেখ আল মামুন, চাঁদপুর
চাঁদপুর সদরের আশিকাটিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সার সংরক্ষণের গুদামের জন্য জমি বালু দিয়ে ভরাট কাজে পরপর দুবার বাধা প্রদানসহ তাদের ৪টি গাড়ী ভাঙচুর ও আটকে রাখার অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর থেকে তাদের কাজও বন্ধ রাখা হয়েছে বলে দাবি করা হয়। বর্তমানে ঠিকাদার ও সেখানকার কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তহীনতায় রয়েছেন।
গত ২০ ও ২১ আগস্ট শহরতলীর বাবুরহাট জেলখানার কাছে ও ওয়ারলেস বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড এর স্বত্ত্বাধিকারী লুৎফুল্লাহেল মাজেদ গত ২১ আগস্ট চাঁদপুর জেলা প্রশাসক ও চাঁদপুর সদর মডেল থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে পাশে থাকা সেনাবাহিনীর ক্যাম্পেও জানিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে লুৎফুল্লাহেল মাজেদ বলেন, আমি এ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক। আমরা ‘অল এসসিএল জেবি’ চাঁদপুরে বিসিআইসি বাফার গুদামে নির্মাণ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান। ভূমি উন্নয়ন কাজের অংশ হিসেবে আমাদের নিযুক্ত প্রতিষ্ঠান সম্রাট ট্রেডার্স আল বুরাজ বিডি ইন্টারন্যাশনাল (জেবি) এর মাধ্যমে গত ১৬ আগস্ট থেকে বালু ভরাট কার্যক্রম শুরু হয়। কিন্তু গত ২০ আগস্ট রাত অনুমান সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা চাঁদপুর জেলখানার পাশে আমাদের একটি বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-২১৭৮) লোডিং পয়েন্ট থেকে প্রকল্প সাইটে যাচ্ছিল, সেটির গতিরোধ করে এবং ট্রাকের সামনের গ্লাস ভাঙচুর করে।
এরপর পুনরায় গত ২১ আগস্ট বিকেল অনুমান ৫টার দিকে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ওয়ারলেস বাজারের কাছে ট্রাকসহ পার্কিং এ থাকা আরও ৩টি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৩৫১৩), (ঢাকা মেট্রো-ট-১৩-২৪০৮) ও (ঢাকা মেট্রো-ট-২২-৬৭৭৩) এর সমস্ত গ্লাস ভাঙচুর করে। এর আধঘন্টা পরে তারা পুনরায় উক্ত ঘটনাস্থলে এসে ট্রাকের চালকদের কাছ থেকে জোরপূর্বক ট্রাগুলোর চাবি কেড়ে নেয়। এ কারণে বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের সাইটে কর্মীরা মানষিকভাবে ভেঙে পড়েন। এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
সরেজমিন দেখা যায়, বালু ভরাটের কাজ বন্ধ রয়েছে। তবে সেখানে বিসিআইসি কর্তৃক নিয়োজিত দুজন নিরাপত্তা কর্মী নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে নিরাপত্তাকর্মী আলমগীর খান জানান, এখানে তেমন কোনো ঘটনা দেখিনি। তবে ৩ থেকে ৪দিন আগে ১০ থেকে ১২জন লোক মোটরসাইকেল নিয়ে এই সাইটে আসেন। কিন্তু কি হয়েছে সেটা জানিনা।
বালু ভরাটের দায়িত্বে থাকা সাব ঠিকাদার সম্রাট ট্রেডার্সের পরিচালক মো.আলিমুজ্জামান সম্রাট জানান, আমরা বিসিআইসি বাফার সারের গুদামের জন্য বরাদ্দকৃত ৪ একর জমিতে ২ কোটি ২০ লাখ টাকায় বালু ভরাটের কাজ নিয়েছি।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাহার মিয়া বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাটি একজন এসআইকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। তিনি বিষয়টি তদন্ত করছেন।
চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমি বিষয়টি শুনেছি। অভিযোগকারীকে বলেছি আপনারা আসেন কেন কারা এ ঘটনা ঘটিয়েছে জানান। সরকারি কাজ কেউ বন্ধ করা বা রাখার সুযোগই নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে বিসিআইসি কর্তৃক সারাদেশে বাস্তবায়নাধীন ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের অংশ হিসেবেই চাঁদপুরে এই গুদামের প্রাথমিক কাজ শুরু হয়েছে।
এম জি
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত