
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করেছেন।
সোমবার (১৩ জুলাই) চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী’র নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করেন।
সংসদে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
জাতীয় সংসদ অধিবেশন ভিজিটে অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বি এম হান্নান, গিয়াস উদ্দিন মিলন ও এএইচ এম আহসান উল্লাহ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, আল ইমরান শোভন ও কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য ফারুক আহম্মদ, মো.নেয়ামত হোসেন, সিনিয়র সদস্য আলম পলাশ, হাসান মাহমুদ ও সদস্য আল আমিন হোসাইন।
চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে জাতীয় সংসদের অধিবেশন ভিজিট করার সুযোগ করে দেওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
প্রেসক্লাবের সভাপতি প্রতিক্রিয়ায় বলেন, এই প্রথম জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করার সুযোগ হয়েছে প্রেসক্লাব নেতৃবৃন্দের। এই সুযোগ তৈরি করে দেওয়ায় আমি চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
টিআর
- ১খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ২একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৩হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৪শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৬প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৭লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত