
দীর্ঘ চার ঘণ্টার পর আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় বুধবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ছালেহ উদ্দিন।
এর আগে ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত কারখানাটির স্টোর রুমে আগুন লাগে বলে জানা যায়।
জানা গেছে, ভোরে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের স্টোর রুমে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে পুরো ইপিজেডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা সম্ভব হয়নি।
এদিকে আগুনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ ভেতরে প্রবেশে বাধা প্রদান করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ভোর ৪টা ১০ মিনিটে আমাদেরকে আগুনের বিষয়ে অবগত করা হয়েছিল। ইপিজেডের ফায়ার সার্ভিস চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে আমাদের নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ বিভিন্ন ইউনিটের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ইউনিটের ৯টির দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মূলত কাপড়ের স্টোর হওয়াতে কিছু কিছু স্থানে অল্প অল্প আগুন জ্বলছে। তবে এটাতে আর ঝুঁকি নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে আপাতত কিছু বলতে পারছি না।
এনজে
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত