
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরটি আপাতত চালু হচ্ছে না।
সোমবার (৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা ফজলুর রহমান, আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, স্থল বন্দরের ব্যবস্থাপক কাজী আল তারিকসহ বন্দর সংশ্লিষ্টরা।
করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে সব ধরনের প্রকার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে এই স্থল বন্দর দিয়ে।
বন্দর চালুর বিষয়ে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা স্বাক্ষরিত আবেদনে তাৎক্ষণিক এই বৈঠক হয়।
বৈঠকে বাবলা জানান, করোনা পরিস্থিতির মধ্যেও দেশের বিভিন্ন সীমান্তে স্থল বন্দর চালু করা হচ্ছে। রাজস্ব আদায় এবং দেশের অর্থনীতির স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে এই বন্দরটিও চালু করা প্রয়োজন। এখানকার শ্রমিকরাও দীর্ঘদিন থেকে কর্মহীন হয়ে আছেন।
বাংলাবান্ধা স্থল বন্দরের ব্যবস্থাপক কাজী আল তারিক বলেন, ‘করোনা পরিস্থিতিতে দেশের বাইরের চালকরা গাড়ি নিয়ে বন্দরে ঢুকলে তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন। এই বন্দর দিয়ে শুধুই পাথর আমদানি করা হয়। এরপরও প্রশাসনের অনুমতি থাকলে বন্দর চালু করা হবে।’
সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, ‘আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা উচিত। ভয়াবহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবারও সচল হয়ে উঠবে বাংলাবান্ধা স্থল বন্দর।’
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘সবার মতামত এবং দেশের অর্থনীতিসহ সার্বিক দিক বিবেচনা করে বন্দর চালু করা হবে। আগে সেখানকার স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি পর্যবক্ষেণ করা হবে। করোনা ঝুঁকি বিবেচনায় আপাতত বন্দরটি বন্ধ থাকছে। তবে শিগগিরই আবারও বৈঠকের মাধ্যমে চালুর বিষয়ে আলোচনা করা হবে।’
- ১এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ২বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৩যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৪শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৭একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৯শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত