
বিরিয়ানি মানেই জিভে জল আনা খাবার। আর তা যদি হয় তন্দুরির স্বাদে তবে তো কথাই নেই! ঘরে বসে খুব সহজে তৈরি করতে পারবেন চিকেন তন্দুরি বিরিয়ানি। বাড়িতে থাকা মশলা দিয়ে অল্প সময়ে তৈরি করা যাবে। অতিথি এলে বা ঘরোয়া আয়োজনে রাখতে পারেন বিরিয়ানির এই পদ। রেসিপি দিয়েছেন শাহানিন’স কিচেনের কর্ণধার সামসাদ শাহানিন-
তৈরি করতে যা লাগবে
মুরগি- ২টি
পোলাওর চাল- ১ কেজি
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ২ চামচ
লবঙ্গ- ১০-১২টি।
মেথি গুঁড়া- ১ চা চামচ।
গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
দারুচিনি গুঁড়া- ১ চা চামচ
এলাচ গুঁড়া- ১ চা চামচ
জয়ত্রী গুঁড়া- ১ চা চামচ
জয়ফল গুঁড়া- আধা চা চামচ
জিরা গুঁড়া- দেড় চা চামচ
ধনিয়া গুঁড়া- দেড় চা চামচ
জর্দার রং- পরিমাণমতো
টক দই- পরিমাণমতো
লবণ- স্বাদমতো
চিনি- সামান্য
তেল- পরিমাণ মতো।
যেভাবে তৈরি করবেন
টক দই, লবণ, চিনি, মুরগি, চাল ও তেল ছাড়া বাকি সব মশলা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার সেখান থেকে ৪ টেবিল চামচ মশলা নিয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসের সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। এবার তার সঙ্গে লবণ, চিনি এবং সামান্য তেল দিয়ে মেরিনেট করে রাখতে হবে এক ঘণ্টা। এরপর একটি পাত্রে মেরিনেট করা মাংসগুলো ছেড়ে দিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে, মাংস সেদ্ধ হয়ে এলে ধুয়ে রাখা পোলাওর চাল ঢেলে দিয়ে ভালোভাবে ভেজে পরিমাণমতো পানি দিয়ে রান্না করতে হবে। পানি শুকিয়ে এলে ১০ মিনিট দমে রাখতে হবে। ১০ মিনিট পরে প্লেটে সাজিয়ে উপরে বেরেস্তা ছড়িয়ে পরিবেশ করতে হবে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত