প্রকাশিত: মার্চ ৩০, ২০২২ ১:৫৮ পিএম

ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর প্রথমবারের মতো চীন সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এরই মধ্যে তিনি বেইজিংয়ে পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, ল্যাভরভ আফগানিস্তান ইস্যুতে দুটি বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এতে আরও অংশ নেবেন পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা।

চীনের তরফে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেশের প্রতিনিধিত্ব করবেন। কাতার ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা অতিথি হিসেবে অংশ নেবেন বৈঠকে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা বৈঠকে অংশ নেবেন ল্যাভরভ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েং উইনবিন মঙ্গলবার (২৯ মার্চ) তার নিয়মিত ব্রিফিংয়ে জানান, ট্রোইকা বৈঠক, বিশেষ করে আফগানিস্তান ইস্যুতে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তানসহ সবকটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীন এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। দেশটি কাবুলে দূতাবাস খোলা রেখেছে এবং মেয়েদের শিক্ষা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন সীমিত করাসহ তালেবানের বিভিন্ন পদক্ষেপের বিষয়েও মন্তব্য করেনি।

এই বৈঠকের আয়োজন করা হয়েছে টুনশিতে। এটি আনহুই প্রদেশের একটি প্রাচীন শহর। চীনের কয়েকটি শহরে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় একটি নিরিবিলি পরিবেশ বেছে নেওয়া হয়েছে বৈঠকের জন্য।

চীনের সামাজিক মাধ্যম উইবোতে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, বেইজিংয়ে রাশিয়ার দূতাবাসের তরফে নিশ্চিত করা হয়েছে যে বুধবার দেশটির পূর্বাঞ্চলের হুয়াংশান শহরে পৌঁছেছেন ল্যাভরভ।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী আলাদা বৈঠক করবেন কি না তা স্পষ্ট করা হয়নি।

সম্প্রতি রাশিয়া আর চীনের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইউক্রেনে হামলার বিষয়টি চীন আগে থেকেই জানতো এমন অভিযোগ উঠলেও তা প্রত্যাখ্যান করছে বেইজিং।

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...