
নানা কারণে চোখের নিচে ফোলা ভাব হতে পারে। পর্যাপ্ত ঘুমের অভাবে অনেক সময় চোখের নিচে ফুলে যায়। অতিরিক্ত ক্লান্তি থেকেও চোখের নিচে এমন দেখায়। কখনও কখনও মানসিক চাপ, দুশ্চিন্তা থেকেও চোখ ফুলে যায়। খাবারে লবণের পরিমাণ বেশি হলে শরীরের নানা অংশে পানি জমে ফুলে যায়। চোখেও তাই। কোনও কারণে খুব বেশি কান্নাকাটি করলেও সাময়িক ভাবে চোখ ফুলে। যারা অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করেন তাদেরও চোখ ফুলে যেতে পারে। খুব বেশি চোখ ফুলে গেলে এবং সঙ্গে চোখে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চোখের ফোলা ভাব এমনিতে কেটে যায়। কিন্তু নিজের কাছে অস্বস্তি লাগলে ঘরোয়া উপায়ে চোখের ফোলা ভাব কমাতে পারেন।
কী করবেন
১. ফ্রিজারে দুটো স্টিলের চামচ রেখে দিন। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এই চামচ দুটো চোখের পাতার উপরে চেপে ধরুন। এতে দেখবেন ফোলা ভাবও কমে গেছে। নিজেকে সতেজও লাগবে।
২. চোখের নিচে অ্যালোভেরা জেল ম্যাসাজ করতে পারেন। অ্যালোভেরা রস ফ্রিজে রেখে যদি একটু ঠান্ডা করে লাগাতে পারেন, তাহলে আরও ভালো ফল পাবেন।
৩. চোখের ফোলা ভাব কমাতে আলুর রস দারুণ উপকারী। আলু থেঁতলে রস বের করে তুলা দিয়ে লাগিয়ে ১৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। চোখের তলায় কালি বা ফোলা ভাব দূর করতে আলুর রস বেশ কার্যকর।
- ১রসিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করায় রাবি শিক্ষার্থীকে মারধর
- ২ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ৩ফাস ফাইন্যান্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৪কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৫ভরিতে ১০৩৩ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৬২ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ
- ৭রাজধানীতে ডিএমপির অভিযানে ৩৪৯ জন গ্রেফতার
- ৮লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়
- ৯সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ১০বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শুরু
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৫চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৮সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৯৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত