
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ গণহত্যাকারী। বিগত দিনে ক্যাম্পাসে তারা ফ্যাসিবাদী রাজনীতি করেছে। ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের ভোলা জেলা পরিষদ হলরুমে ভোলা সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, র্দীঘদিন ধরে সবার একটি আকাঙ্ক্ষা ছিল গণহত্যার রায়ের বিষয়ে। আমরা দ্রুত রায় দেওয়ার প্রদানের বিষয়ে গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। ধীরগতি হলেও অবশেষে গণহত্যার রায় হয়েছে। কিন্তু এই রায় যথেষ্ট না। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করা জরুরি। শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়ে আছেন। তাকে সরকার ইন্টারপোলের মাধমে দ্রুত দেশে এনে ফাঁসির রায় কার্যকর করবেন বলে আশা করছি।
জাহিদুল ইসলাম আরও বলেন, পুলিশ প্রধান মামুনের যে সাজা দেওয়া হয়েছে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি আমরা। কারণ সে যে অপরাধ করেছেন তা ন্যায়বিচার হয়নি। তারও আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এছাড়াও আমরা মনে করছি, তার বিষয়ে আপিল ও রিভিউ হবে এবং তারও সর্বোচ্চ শাস্তি হবে।
ভোলা সরকারি কলেজের ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি , পাঠাগার সম্পাদক সোহেল রানা, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ হেসোইন, ভোলা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি মো. হাসনাইন আহমেদসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বিএইচ
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত