
রাজধানীর ভাটারা থানাধীন নতুনবাজার নূরের চালা প্রাইমারি স্কুলের পাশে একটি টিনশেড বাসায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় মো. হালিম শেখ (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো। আরও দুইজন চিকিৎসাধীন।
রোববার (৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যার কেন্দ্রে (আইসিইউ) বেড-১৭ তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তাদের নিয়ে আসা ভাগিনা মো. সাগর আহমেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে রান্না করার সময় চুলায় আগুন দেওয়ামাত্র গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে এসে জরুরি বিভাগে চিকিৎসা শুরু করা হয়।
তিনি আরও জানান, দগ্ধ ব্যক্তিরা ভাটারার নতুনবাজার নূরের চালা প্রাইমারি স্কুলের পাশে আবুল কালাম খন্দকারের টিনশেড বাসায় থাকতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নতুনবাজারের নূরের টিনশেড বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই নারীসহ চারজন আমাদের এখানে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হালিম শেখের মৃত্যু হয়।
এই চিকিৎসক আরও জানান, তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। গত ৩ জুলাই একই ঘটনায় দগ্ধ হয়ে তার ছেলে হানিফ শেখের মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় তাদের পরিবারের শিউলি আক্তারের শরীরের ১ শতাংশ দগ্ধ ও রহিমা বেগমের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এনজে
- ১কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
- ২ডাক্তার হতে চান জিপিএ-৫ পাওয়া পিতৃহারা ফাতেমা
- ৩হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫
- ৪কিউআরের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক
- ৫এসডিজির মূল রূপরেখা বিএনপির রাজনৈতিক অঙ্গীকারে আগেই ছিল : আমির খসরু
- ৬জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসার মুহতামিমের ওপর হামলার অভিযোগ
- ৭গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৮সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৯দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- ১০অর্থনীতিতে হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৮২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৯প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ১০ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা





পাঠকের মতামত