
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সকল ক্ষেত্রেই পুলিশ পেশাদারিত্বের সাথে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা রয়েছে। সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনশৃংখলাবাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও মিডিয়াকর্মী সবাই মিলে একই প্লাটফর্মে কাজ করে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রনে এনেছি। আশাকরি এই নিয়ন্ত্রনের কার্যক্রমা অব্যহত থাকবে। আর পুলিশের যে সক্ষমতা রয়েছে তাতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।
আইজিপি আরো বলেন, আমরা এক সময় দেখেছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসের জনপদ ছিল। এই দেশের ৬৪ জেলায় জঙ্গিদের আক্রমণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য তার ওপর আক্রমণ হয়েছে এবং হলি আর্টিজানের মত বড় ঘটনার সুত্রপাত হয়েছে। এখন দেখেন জঙ্গিদের কি অবস্থা, আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি। এই নিয়ন্ত্রন আগামী দিনেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান ও পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা উপস্থিত ছিলেন। আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ টুর্ণামেন্টে ১৩ টি
দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় রেনেসা ক্লাব ও জিল্লুর রহমান স্মৃতি সংসদ অংশগ্রহন করে।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৭ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত