প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ ১:৪০ পিএম , আপডেট: নভেম্বর ২৯, ২০২১ ১:৪১ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে উন্নয়ন নাট্য প্রদর্শনী হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ পরিষদের আয়োজনে রবিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নাটকটি মঞ্চায়িত করা হয়।
‘সাম্প্রদায়িক বিষবাষ্প’ নামক নাটকটির রচনা ও নির্দেশনা ছিলেন মুক্তমঞ্চ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাঈম রাজ। নাটকটিতে অভিনয় করেছেন কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, মমতাজ আরা বর্ষা, উম্মি হানি, রাকিবুল ইসলাম নিলয়, বিথী রানী মন্ডল, সৌরভ বিশ্বাস ও সজীব রায়।
এছাড়া লাইট ডিজাইনার হিসেবে ছিলেন মাহবুবুর রহমান ও কস্টিউমস ডিজাইনার হিসেবে কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি।
অনুষ্ঠানে সভাপতি ও মঞ্চ পরিকল্পনা ছিলেন মুক্তমঞ্চ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাঈম রাজ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৌরব দেব।
নাটকের বিষয়বস্তু: বর্তমানে আমরা এক ভয়াবহ মহামারির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি। এই মহামারি করোনা মহামারি থেকেও বিভৎস। যা দিন দিন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটছে। মানুষ ভয়াবহভাবে সাম্প্রদায়িকতার বিজ বহন করে চলছে। সাম্প্রদায়িকতা বিশেষ অর্থে খারাপ কিছু না তবে এর প্রয়োগ যদি, ধর্মীয় গোড়ামির দিকে ইঙ্গিত করে সেটা কখনোই মঙ্গল কর না।
আমরা ইতিপূর্বে বহু সাম্প্রদায়িক সহিংসতার নজির দেখেছি। যার ফল স্বরূপ এই রাষ্ট্র ধ্বংস আর রক্তাক্ততা ছাড়া কিছুই পাইনি।
সাম্প্রদায়িক সহিংসতা কখনোই কাম্য নয়- তা নৈরাজ্য ছাড়া কিছুই দিতে পারে না। যুদ্ধক্ষেত্রের অস্ত্রহীন সৈনিক নিজেকে নিরাপদ ভাবতে পারে কিন্তু সাম্প্রদায়িক সহিংসতায় কেউ নিরাপদ নয়।
গত দিনগুলোতে বাংলাদেশ ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা গুলোর বিরুদ্ধে রচিত হয়েছে “সাম্প্রদায়িক বিষবাষ্প” নাটকটি।
এই নাটকে অগাস্ত বোয়ালের “উন্নয়ন নাট্য” আঙ্গিকে ব্যবহার করা হয়েছে।
নাটক প্রদর্শনীর সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরগণ, অন্যান্য শিক্ষকমন্ডলী, সাধারণ শিক্ষার্থীবৃন্দ সহ সাধারণ জনগণ দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। এই নাটকের একটি অংশ দর্শকদের মতামতের ভিত্তিতে অভিনেত্রী হয়।
শেয়ার

পাঠকের মতামত

জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হচ্ছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...